পশ্চিম এশিয়া সংকটের প্রভাব খতিয়ে দেখতে আইজিওএম বৈঠক, নেতৃত্বে রাজনাথ সিং
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সংকটের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে শনিবার অনুষ্ঠিত হল মন্ত্রিগোষ্ঠীর অনানুষ্ঠানিক বৈঠক (আইজিওএম)। বৈঠকে দেশের অর্থনীতি, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার উপর সম্ভ
পশ্চিম এশিয়া সংকটের প্রভাব খতিয়ে দেখতে আইজিওএম বৈঠক, নেতৃত্বে রাজনাথ সিং


নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সংকটের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে শনিবার অনুষ্ঠিত হল মন্ত্রিগোষ্ঠীর অনানুষ্ঠানিক বৈঠক (আইজিওএম)। বৈঠকে দেশের অর্থনীতি, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা

, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু, সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আবাসন ও নগর উন্নয়নমন্ত্রী মনোহর লাল খট্টর, পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী এবং খাদ্য ও গণবণ্টনমন্ত্রী প্রহ্লাদ জোশী-সহ একাধিক দফতরের শীর্ষ আধিকারিকরা।

বৈঠকে জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঝুঁকি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দেশীয় প্রাপ্যতা, গুরুত্বপূর্ণ পরিকাঠামোর স্থিতিশীলতা এবং ভারতের সরবরাহ শৃঙ্খলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী জানান, সমস্ত বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপগুলিও মূল্যায়ন করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন কেন্দ্র সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং সম্ভাব্য যে কোনও প্রভাব থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande