কাঙ্কের তিন মাওবাদীর আত্মসমর্পণ, মূলস্রোতে ফেরার বার্তা পুলিশের
কাঙ্কের, ২৮ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় তিন মাওবাদী শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী তিনজন হলেন এসিএম রাধিকা কুঞ্জম, সন্দীপ কাধিয়া এবং পিএম রানু পাড্ডা। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে দুট
কাঙ্কের তিন মাওবাদীর আত্মসমর্পণ, মূলস্রোতে ফেরার বার্তা পুলিশের


কাঙ্কের, ২৮ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় তিন মাওবাদী শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী তিনজন হলেন এসিএম রাধিকা কুঞ্জম, সন্দীপ কাধিয়া এবং পিএম রানু পাড্ডা।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে দুটি এসএলআর ও একটি .৩০৩ রাইফেল উদ্ধার হয়েছে। কাঙ্কেরের পুলিশ সুপার জানিয়েছেন, এই তিন মাওবাদী সহিংসতার পথ ছেড়ে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, আত্মসমর্পণকারী ক্যাডারদের দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় সক্রিয় অন্যান্য মাওবাদীদের সঙ্গেও যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে, যাতে তারাও অস্ত্র ত্যাগ করে সমাজের মূল ধারায় ফিরে আসে।

অন্যদিকে, বস্তার রেঞ্জের আইজি

অবশিষ্ট মাওবাদীদের উদ্দেশে সহিংসতা ত্যাগ করে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আত্মসমর্পণ ও পুনর্বাসনের সুযোগ এখনও রয়েছে, এবং এই সুযোগ কাজে লাগিয়ে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফেরার আহ্বান জানান তিনি।

পুলিশের মতে, সরকারের পুনর্বাসন নীতির ফলে ধীরে ধীরে মাওবাদী কার্যকলাপে ভাটা পড়ছে এবং বহু সদস্যই আত্মসমর্পণের পথে হাঁটছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande