২১ বছর পর গ্রেফতার পলাতক অভিযুক্ত, তিরুবনন্তপুরমের ছাত্র খুনকাণ্ডে সিবিআই-এর সাফল্য
তিরুবনন্তপুরম, ২৮ মার্চ (হি.স.) : কেরলের তিরুবনন্তপুরমে ইঞ্জিনিয়ারিং ছাত্র শ্যামল মণ্ডল অপহরণ ও খুনের ঘটনায় দীর্ঘদিন পলাতক অভিযুক্তকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ধৃতের নাম দুর্গা বাহাদুর ভাট ছেত্রী ওরফে দীপক, যিনি ২০০৫ স
২১ বছর পর গ্রেফতার পলাতক অভিযুক্ত, তিরুবনন্তপুরমের ছাত্র খুনকাণ্ডে সিবিআই-এর সাফল্য


তিরুবনন্তপুরম, ২৮ মার্চ (হি.স.) : কেরলের তিরুবনন্তপুরমে ইঞ্জিনিয়ারিং ছাত্র শ্যামল মণ্ডল অপহরণ ও খুনের ঘটনায় দীর্ঘদিন পলাতক অভিযুক্তকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ধৃতের নাম দুর্গা বাহাদুর ভাট ছেত্রী ওরফে দীপক, যিনি ২০০৫ সাল থেকে পলাতক ছিল।

শনিবার সিবিআই সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের নাগপুর থেকে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালত তাকে আগেই ‘ঘোষিত অপরাধী’ বলে ঘোষণা করেছি

উল্লেখ্য, ২০০৫ সালে শ্যামল মণ্ডল নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের কাছে মুক্তিপণের ফোন আসে এবং ২৩ অক্টোবর তিরুবনন্তপুরমের তিরুভল্লম এলাকায় নদীর ধারে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, এই খুনের সঙ্গে দুর্গা বাহাদুর ভট্ট ছেত্রী ও তার সহযোগী মহম্মদ আলির যোগ রয়েছে।

কেরল হাই কোর্টের নির্দেশে ২০০৮ সালে মামলাটি পুনরায় রুজু করে সিবিআই তদন্ত শুরু করে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। সহযোগী মহম্মদ আলিকে ২০২২ সালে দোষী সাব্যস্ত করা হলেও মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছি

তদন্তে জানা গেছে, গ্রেফতার এড়াতে অভিযুক্ত নিজের পরিচয় গোপন করে ‘সুরজ বি. ভাট’ নামে নাগপুরে বসবাস শুরু করে।

সিবিআই-এর ধারাবাহিক গোয়েন্দা তৎপরতায় অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতকে এখন এর্নাকুলামের সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande