৪ এপ্রিল মানিকচকে মুখ্যমন্ত্রীর জনসভা, এনায়েতপুর মাঠ পরিদর্শনে পুলিশ সুপার
মানিকচক, ২৮ মার্চ (হি. স.): আগামী ৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মানিকচক বিধানসভা এলাকায় একটি নির্বাচনী জনসভা করবেন। সেই সভাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্
সভা স্থল পরিদর্শন


মানিকচক, ২৮ মার্চ (হি. স.): আগামী ৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মানিকচক বিধানসভা এলাকায় একটি নির্বাচনী জনসভা করবেন। সেই সভাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।শনিবার সভাস্থল পরিদর্শনে আসেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মাঠে হেলিপ্যাড তৈরি থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বাহির পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখা হয়। সভায় আগত মানুষের গাড়ি পার্কিংয়ের জন্য পার্শ্ববর্তী স্কুলের মাঠ ও ফাঁকা জায়গা নির্ধারণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।সূত্র মারফত জানা গিয়েছে, ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মালদা জেলায় অবস্থান করবেন। এই সময় জেলার বিভিন্ন প্রান্তে একাধিক জনসভা ও মিছিল করার কর্মসূচি রয়েছে তাঁর।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অনুপম সিং জানান, মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা হবে। মাঠ পরিদর্শন করে প্রাথমিকভাবে সবকিছু ঠিকঠাক রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা ও পরিকাঠামোগত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande