নীল ড্রামে ভরা গলাকাটা নগ্ন দেহ উদ্ধার, ভদ্রেশ্বরে চাঞ্চল্য
ভদ্রেশ্বর, ২৮ মার্চ (হি. স.) : ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকার কাছে দিল্লি রোডের ধারে নীল প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা নগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশের এক
মৃতদেহ উদ্ধার


ভদ্রেশ্বর, ২৮ মার্চ (হি. স.) : ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকার কাছে দিল্লি রোডের ধারে নীল প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা নগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশের একটি ফাঁকা জমিতে বস্তাবন্দি অবস্থায় একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।খবর পেয়ে শ্বেতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার বাঁধন খুলে ড্রামের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং গলা কাটা ছিল। এছাড়াও দেহের কিছু অংশ ঝলসানো অবস্থায় পাওয়া যায়, যা দেখে পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল।চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহের সুরতহাল করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর বলে মনে করা হচ্ছে। পুলিশ মনে করছে, অন্য কোথাও খুন করে দেহ ড্রামে ভরে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande