পানিহাটির ৩৩ নম্বর ওয়ার্ডে প্রচারে তিলোত্তমার মাকে ঘিরে ক্ষোভ, রাস্তা ও ড্রেন সমস্যায় সরব এলাকাবাসী
পানিহাটি, ২৮ মার্চ (হি. স.) : শনিবার পানিহাটির ৩৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন তিলোত্তমার মা রত্না দেবনাথ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু হয়েছে। সেই কর্মসূচিতেই রত্না দেবনাথ দলীয
আভয়ার মা প্রচারে


পানিহাটি, ২৮ মার্চ (হি. স.) : শনিবার পানিহাটির ৩৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন তিলোত্তমার মা রত্না দেবনাথ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু হয়েছে। সেই কর্মসূচিতেই রত্না দেবনাথ দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় ঘুরে মানুষের অভাব-অভিযোগ শোনেন।এদিন স্থানীয় বাসিন্দারা মূলত রাস্তা ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বহু জায়গায় ভাঙা রাস্তা, জল জমে থাকা এবং নোংরা ড্রেনের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও জানান এলাকাবাসী।রত্না দেবনাথ বলেন, মানুষের কাছ থেকে প্রচুর অভিযোগ পাচ্ছেন, বিশেষ করে রাস্তা ও ড্রেন নিয়ে। তিনি আরও বলেন, “২০১১ সালে মানুষ যে ভুল করেছিল, এবার আর সেই ভুল করবে না। আমি জিতে এলে প্রথম কাজ হবে আমার মেয়ের ন্যায় বিচার নিশ্চিত করা, বাংলার মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পানিহাটির রাস্তা, ড্রেন ও জঞ্জাল সমস্যার সমাধান করা।”তিনি দাবি করেন, তিনি জিতলে শুধু পানিহাটি নয়, গোটা বাংলা উপকৃত হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande