অসম বিস নির্বাচন : ভোট প্রচারে জোর কংগ্রেস প্রার্থী নন্দিতার
হাফলং (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। শাসক বিজেপি যেখানে গ্রামেগঞ্জে ভোট প্রচারে জোর দিয়েছে, তেমনি কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা ব্যবসায়ী মহল থেকে শ
ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা


হাফলং (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। শাসক বিজেপি যেখানে গ্রামেগঞ্জে ভোট প্রচারে জোর দিয়েছে, তেমনি কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন।

নন্দিতার সঙ্গে মানুষের জনসংযোগই হচ্ছে কংগ্রেসের কাছে এক বৃহৎ হাতিয়ার। নন্দিতা এবার বিজেপির টিকিট থেকে বঞ্চিত হওয়ায় তাঁর সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সবাই চাইছিলেন নন্দিতা গার্লোসা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। অবশেষে হাফলং আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দিতা গার্লোসা।

এদিকে শনিবার প্রতিকূল আবহওয়া উপেক্ষা করে বড় হাফলঙে বিপুল সংখ্যক মানুষ কংগ্রেস পরিবারে যুক্ত হয়েছেন। কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা ও কংগ্রেস নেতা কর্মীদের উপস্থিতিতে বড় হাফলঙের বিপুল সংখ্যক মানুষ কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হলেন। নন্দিতা গার্লোসা বলেন অবিরাম বৃষ্টি সত্ত্বেও আজ বড় হাফলঙে কংগ্রেস পরিবারের সঙ্গে যোগ দিতে বিপুল সংখ্যক মানুষ বেরিয়ে এসেছেন। আর এটাই সবকিছু বলে দিচ্ছে এবং এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে, মানুষ ভয় ও বিভাজনের পরিবর্তে ঐক্য এবং প্রকৃত উন্নয়নকে বেছে নিতে চাইছে। এই গতিধারা বাস্তব এবং এই বিশ্বাসও অটুট যে ডিমা হাসাও জেলা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। এই আস্থার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ বলে মন্তব্য করে বলেন এটা তো সবে শুরু।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande