নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকতা ও ভারতীয় সংস্কৃতির মিশেল : রামমোহন নাইডু
নয়ডা, ২৮ মার্চ (হি. স.) : নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু| শনিবার তিনি বলেন, এটি শুধু একটি আধুনিক বিমানবন্দরই নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। এর স্থাপত্য
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু


নয়ডা, ২৮ মার্চ (হি. স.) : নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু| শনিবার তিনি বলেন, এটি শুধু একটি আধুনিক বিমানবন্দরই নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। এর স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশায় বিশেষভাবে উত্তর প্রদেশের ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে| যাত্রীদের এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা হবে এর মাধ্যমে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু শনিবার বিমানবন্দরের ফেজ-১ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, বিমানবন্দরটির সৌন্দর্যায়নে ঐতিহ্যবাহী হস্তশিল্প ব্যবহার করা হয়েছে। এই উদ্যোগটি কেবল ভারতের বৈচিত্র্যময় শিল্পের ঐতিহ্যকেই উপস্থাপিত করবে না, বরং স্থানীয় ও জাতীয় স্তরের শিল্পীদের জন্য একটি বৈশ্বিক মঞ্চও তৈরি করবে। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী এও বলেন, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর এই অঞ্চলকে কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কেন্দ্রে রূপান্তরিত করবে; তিনি জোর দিয়ে বলেন যে, এই প্রকল্পটি কেবল উত্তর প্রদেশকেই নয়, বরং সমগ্র দেশকে উপকৃত করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ-১ এর উদ্বোধন করেন। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে উড়ান ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এনডিএ সরকারের আমলে বিমান পরিষেবা দ্রুত প্রসারিত হয়েছে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande