
সুলতানপুর, ২৮ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে কুড়ুল দিয়ে কোপানোর পর নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলেন অভিযুক্ত এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোস্তপুর থানার অন্তর্গত সংসারপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত চন্দ্রভান নিষাদ (৩২) পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে কুড়ুল দিয়ে আঘাত করেন বলে প্রাথমিক অনুমান। স্ত্রীকে জখম করার পর তিনি নিজের গলাতেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে দোস্তপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় পরে আম্বেদকর নগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কাদিপুর এলাকার সার্কেল অফিসার বিনয় গৌতম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পারিবারিক অশান্তির দিকটি খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য