শ্রীভূমিতে চলছে ভোটকর্মীদের প্রশিক্ষণ
শ্রীভূমি (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসন যথক্রমে ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ, ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ, ১২৫ নম্বর পাথারকান্দি এবং ১২৬ নম্বর তফশিলি জাতি সংরক্ষিত রামকৃষ্ণনগর আসনের নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম
রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ


শ্রীভূমি (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসন যথক্রমে ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ, ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ, ১২৫ নম্বর পাথারকান্দি এবং ১২৬ নম্বর তফশিলি জাতি সংরক্ষিত রামকৃষ্ণনগর আসনের নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকর্মীদের কয়েক দফায় প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

প্রশিক্ষণে ইভিএম পরিচালনায় যাতে কোনও বিচ্যুতি না থাকে তা সুনিশ্চিত করতে মাস্টার ট্রেনাররা প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের খুটিনাটি বিষয়গুলি সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছেন। এরই অঙ্গ হিসেবে গত ১৫ মার্চ জেলার সাতটি কেন্দ্র যথাক্রমে শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স, করিমগঞ্জ কলেজ, নিলামবাজারের এসভি বিদ্যানিকেতন, পাথারকান্দির মডেল এইচএস স্কুল, রামকৃষ্ণনগর কলেজে দুই শিফ্টে প্রিসাইডিং অফিসার সহ বাকি তিন পোলিং অফিসারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

পাশাপাশি, আজ ২৮ এবং আগামীকাল ২৯ মার্চ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স এবং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রিসাইডিং অফিসার ও ফাস্ট পোলিং অফিসারদের দুই শিফ্টে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ চলছে।

এদিকে আগামী ৩ ও ৪ এপ্রিল দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসারদের তৃতীয় পর্যায়ের গ্রুপ প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ ও সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্সে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে এই প্রশিক্ষণগুলির উদ্দেশ্য হচ্ছে যাতে কোনও ভোটকর্মীর ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে মনে কোন খামতি না থাকে।

উল্লেখ্য, শ্রীভূমি জেলায় ১,১৮৮টি ভোট গ্রহণ কেন্দ্রে ৯ এপ্রিল ভোট গ্রহণের জন্য রিজার্ভ সহ ৫,২২৪ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ১২৯টি ভোট গ্রহণ কেন্দ্রে মহিলা ভোটকর্মী নিয়োগ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande