অসম বিস নির্বাচন : ডিমা হাসাওয়ে চলছে দেবোলাল এবং নন্দিতার বাকযুদ্ধ
হাফলং (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং নন্দিতা গার্লোসার মধ্যে যে শীতল যুদ্ধ চলছে তা এখন ডিমা হাসাও জেলার রাজনীতিতে এক চর্চার বিষয় হয়ে উঠেছে। বিজেপির নির্বাচনী জনসভায় এখন দেব
দেবোলাল গার্লোসা


হাফলং (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং নন্দিতা গার্লোসার মধ্যে যে শীতল যুদ্ধ চলছে তা এখন ডিমা হাসাও জেলার রাজনীতিতে এক চর্চার বিষয় হয়ে উঠেছে। বিজেপির নির্বাচনী জনসভায় এখন দেবোলাল গার্লোসা সরাসরি চড়াও হচ্ছেন নন্দিতা গার্লোসার বিরুদ্ধে। তবে এই বাকযুদ্ধে পিছিয়ে নেই রাজ্যের মন্ত্রী সদ্য বিজেপি-ত্যাগী তথা কংগ্রেস-প্ৰাৰ্থী নন্দিতা গার্লোসাও।

দুই বিজেপি নেতার মধ্যে সংঘাত এতটা তীব্র আকার নিয়েছিল যে যার দরুন এবার হাফলং আসনে বিজেপি নন্দিতা গার্লোসাকে প্রার্থী করেনি। দেবোলালের সঙ্গে সংঘাতের জেরেই নন্দিতা গার্লোসা হাফলং আসনে বিজেপির প্রার্থিত্ব থেকে বঞ্চিত হয়েছেন। সম্প্রতি দেবোলাল গার্লোসা মন্তব্য করেছিলেন, নন্দিতা গার্লোসা ক্ষমতালোভী এবং একদিন ক্ষমতা সরে থাকতে পারেন না।

দেবোলাল গার্লোসার এমন মন্তব্যের পর এবার নন্দিতা গার্লোসা পাল্টা জবাব দিয়ে বলেছেন, তিনি ক্ষমতার লোভে বিধায়ক হননি। তিনি ডিমা হাসাও জেলার মানুষের জন্য কাজ করতে চাইছেন। তিনি বলেন, অন্য কারো দিকে আঘুল ওঠানোর আগে দেখা উচিত নিজের দিকে তিনটি আঙুল কীভাবে উঠছে। ডিমা হাসাও জেলার মানুষ সবই জানেন, কে ক্ষমতালোভী।

দেবোলাল গার্লোসাকে কটাক্ষ করে বলেন, শুক্রবার মাহুরে বিজেপির নির্বাচনী জনসভায় দেবোলাল গার্লোসা বলেন বিধায়ক হয়ে নন্দিতা গার্লোসা শুধু মুসলমান ঠিকাদারদের কাজ দিয়েছেন এবং অরুণোদয় প্রকল্প নন্দিতা গার্লোসার প্রকল্প নয় তা মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রকল্প বলে মন্তব্য করেছিলেন দেবোলাল গার্লোসা। দেবোলালের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে নন্দিতা গার্লোসা বলেন, বিধায়ক থাকার সময় আমি শুধু মুসলমান ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দিয়েছি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ঠিকাদারের কাজ দেওয়ার বিষয়ে যে টেন্ডার ডাকা হয় তা রাজ্য সরকার এখন অনলাইনে টেন্ডার আহ্বান করে। এতে বিধায়ক হিসেবে আমার কোনও ভূমিকা বা হাত নেই।

তিনি স্পষ্ট করে দিয়ে বলেন, পূর্ত বিভাগের টেন্ডার আহ্বান করা হয় চিফ ইঞ্জিনিয়ার কার্যালয় থেকে অনলাইনের মাধ্যমে। আর এই বিভাগ অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মার অধীনে রয়েছে যা মুখ্য কার্যবাহী সদস্য হিসেবে দেবোলাল গার্লোসার জানা উচিত।

নন্দিতা বলেন, অরুণোদয় প্রকল্প কখনোই নন্দিতা গার্লোসার প্রকল্প নয়। তা রাজ্য সরকারের প্রকল্প এবং হাফলং আসনের বিধায়কের মাধ্যমে অরুণোদয় প্রকল্পের সফল রূপায়ণ হয়েছে ডিমা হাসাও জেলায়। তিনি বলেন ডিমা হাসাও জেলায় কতজন হিতাধিকারী অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তা-ও দেবোলাল গার্লোসা বা তার কার্যনির্বাহী সদস্যদের জানা নেই বলে মন্তব্য করে বরং নন্দিতা গার্লোসার কাছের মানুষ বলে অনেকের নাম কাটার চেষ্টা করেছিল দেবোলাল গার্লোসা ও তার কার্যনির্বাহী সমিতির সদস্যরা বলে অভিযোগ করে নন্দিতা গার্লোসা বলেন, অরুণোদয় ৩-০-এর অধীনে ডিমা হাসাও জেলায় ২৬ হাজার থেকে ৩০ হাজার করতে বহু কষ্ট করতে হয়েছে বলে মন্তব্য করে বলেন অরুণোদয় প্রকল্প নন্দিতা গার্লোসার নয় এই প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প তা নিশ্চয় জানা উচিত দেবোলাল গার্লোসার।

তাই আমার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বিজেপির কোনও লাভ হবে না ক্ষমতালোভী কে তা সমগ্র ডিমা হাসাও জেলার সাধারণ ভালো করেই জানেন বলে মন্তব্য করেন নন্দিতা গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande