করোল বাগে সাড়ে ১৮ লক্ষ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার দুই
নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): নয়াদিল্লির করোল বাগ এলাকায় ১৮.৫ লক্ষ টাকা চুরির ঘটনার রহস্যভেদ করল পুলিশ। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৩.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ মার্চ এক ব্
করোল বাগে সাড়ে ১৮ লক্ষ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার দুই


নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): নয়াদিল্লির করোল বাগ এলাকায় ১৮.৫ লক্ষ টাকা চুরির ঘটনার রহস্যভেদ করল পুলিশ। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৩.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ মার্চ এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তিনি জানান, তাঁর মালিক তাঁকে এক দোকানদারকে দেওয়ার জন্য ১৮.৫ লক্ষ টাকা দিয়েছিলেন। ২৪ মার্চ রাতে তিনি মোটরবাইকে করে গফ্ফর মার্কেটের দিকে যাচ্ছিলেন। সেখানে পৌঁছে দেখেন, তাঁর ব্যাগের চেন খোলা এবং টাকা উধাও।

এরপর করোল বাগ থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। বিষ্ণু মন্দির মার্গ থেকে গফ্ফর মার্কেট পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায়, দুই সন্দেহভাজন যুবক ওই বুক্তির পিছু নিয়েছিল এবং ভিড়ের সুযোগ নিয়ে ব্যাগের চেন খুলে টাকা চুরি করে।

তদন্তের ভিত্তিতে ২৭ মার্চ পাহাড়গঞ্জ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম দীপক ওরফে দীপু (২৫) এবং সনি ওরফে উঙ্গলি (২৩)। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাজারে ভিড়ের মধ্যে যাদের কাছে নগদ টাকা থাকার সম্ভাবনা থাকে, তাদের লক্ষ্য করেই তারা এই ধরনের চুরি করতো।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীপকের বাড়ি থেকে ১৩.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande