
নয়াদিল্লি , ৩০ মার্চ (হি.স.): সোমবার বিশ্ব দাবা শিরোপার চ্যালেঞ্জার নির্ধারণকারী ফিদে ক্যান্ডিডেটসের দ্বিতীয় রাউন্ডে মহিলাদের বিভাগে মুখোমুখি হবেন দুই ভারতীয় প্রতিযোগী। দিব্যা দেশমুখ খেলবেন আর বৈশালীর বিরুদ্ধে। আর ওপেন বিভাগে ভারতের আর প্রজ্ঞানন্দ মুখোমুখি হবেন চিনের ওয়েই ই-এর। প্রথম রাউন্ডে দিব্যা ও বৈশালী ড্র করেন, অন্যদিকে প্রজ্ঞানন্দ সাদা ঘুঁটি নিয়ে উচ্চ র্যাঙ্কের অনীশ গিরিকে পরাজিত করেন।
দ্বিতীয় দিনের জন্য ভারতীয় খেলোয়াড়দের রঙ ও জুটি:
**আর প্রজ্ঞানন্দ (কালো) বনাম ওয়েই ই (সাদা) - ৩০ মার্চ।
**আর বৈশালী (কালো) বনাম দিব্যা দেশমুখ (সাদা) - ৩০ মার্চ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি