
কলকাতা, ৩০ মার্চ (হি. স.) : এন. সি. চ্যাটার্জি মেমোরিয়াল টি - ২০ ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলার ফলাফল -
দেশবন্ধু পার্কে ক্রিকেট ক্লাব অফ ভবানীপুর ১৯.৫ ওভারে ১৬৫ রানে অলআউট। জবাবে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান তুলে ৩ উইকেটে জয়ী। জর্জ টেলিগ্রাফের মহম্মদ আলমগীর ৪১ বলে ৫৭ রান।
টালা পার্কে বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩। জবাবে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ১৯ ওভারে ৫ উইকেটে ১৪৪ তুলে ৫ উইকেটে জয়ী। অরোরার বিপ্লব অধিকারী ২৬ বলে ৩৭ এবং ১ উইকেটে ১৮ রান।
দেশবন্ধু পার্কে তালতলা ইনস্টিটিউট ২০ ওভারে ৯ উইকেটে ১৯১। জোড়াবাগান ক্লাব ২০ ওভারে ৮৯ রানে অলআউট। তালতলা ১০২ রানে জয়ী। পরমজিৎ সিং ২৬ বলে ৬০ রান।
টালা পার্কে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাব ২০ ওভারে ৮ উইকেটে ২৪৪। মৌরি স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ৪ উইকেটে ১৮৫। ৫৯ রানে জয়ী ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পীতম কর্মকার ৪১ বলে ১০২ রান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত