খেলো ইন্ডিয়া ট্রাইবাল: বাংলার ফুটবল দল শেষ চারে
রায়পুর(ছত্তিশগড়), ৩০ মার্চ (হি. স.) : খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বাংলার ফুটবল দল জয়ী। এদিন সকালে ছত্তিশগড়ের রাজধানী সহর রায়পুর লাগোয়া কোটা''তে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ লিগের শেষ ম্যাচে তামিলনাড়ুকে ৯-০ গোলে হারিয়ে শেষ চ
খেলো ইন্ডিয়া ট্রাইবাল: বাংলার ফুটবল দল শেষ চারে


রায়পুর(ছত্তিশগড়), ৩০ মার্চ (হি. স.) : খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বাংলার ফুটবল দল জয়ী। এদিন সকালে ছত্তিশগড়ের রাজধানী সহর রায়পুর লাগোয়া কোটা'তে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ লিগের শেষ ম্যাচে তামিলনাড়ুকে ৯-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করল বাংলার খেলোয়াড়রা। প্রথমার্ধে বাংলা ৬-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল।

বাংলার হয়ে হ্যাটট্রিক করে - রাহুল মুর্মু। এছাড়াও জয়সূচক গোলের অন্যান্যরা যথাক্রমে - বিজয় মুর্মু, করণ চাঁদ মুর্মু, আকাশ ওঁরাও, সঞ্জয় ওঁরাও, দিলীপ ওঁরাও এবং সজল মুন্ডা গোল করে। এই জয়ের ফলে বাংলার শেষ চার যোগদান নিশ্চিত হলেও সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী এখনও স্থির হয়নি।

এই প্রেক্ষাপটে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য এদিন সাংবাদিকদের কাছে বলেছেন - “সেমিফাইনাল আমাদের জন্য নতুন ম্যাচ। আমরা বরং আগের ফলাফলের চিন্তা বাদ দিয়ে নতুন ভাবে শুরু করব। প্রতিদ্বন্দ্বী যে দল হোক না কেন, জিততে চাই।”

আগামী বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলা দল। এ কারণেই বাংলার ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande