
মুম্বই , ৩০ মার্চ(হি.স.): আইপিএলের এবারের আসরের তৃতীয় ম্যাচে সোমবার গুয়াহাটির বারসাপাড়ার এসিএ স্টেডিয়ামে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস (আরআর) মুখোমুখি হবে। ২০২৫ সালটা দুটি দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল, যেখানে রয়্যালস ও সুপার কিংস সর্বশেষ দুটি স্থানে ছিল।
এবার ভালো পারফর্মেন্স করার জন্য দুটি দলই শুধু নিলামেই নয়, ট্রেড উইন্ডোতেও মূল্যবান খেলোয়াড় চুক্তিবদ্ধ করেছে। এই সময়েই দল দুটি আইপিএল ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় ট্রেড চুক্তিটি সম্পন্ন করে— রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বিনিময়ে সঞ্জু স্যামসন সিএসকে-তে দলে নিয়েছে। এদিকে কম বয়সী খেলোয়াড়দের আধিপত্য থাকার জন্য সিএসকে দলে প্রথম দুই সপ্তাহ এমএস ধোনি থাকছেন না । এই তরুণ দলটিকে এবার অনুপ্রাণিত করার দায়িত্ব থাকবে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এবং প্রাক্তন আরআর অধিনায়ক সঞ্জু স্যামসনের ওপর।
রাজস্থান রয়েলসকে এবার নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক রিয়ান পরাগ।তার নেতৃত্বে রয়্যালস এবার মরসুমের উদ্বোধনী ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে গত বছরের ফর্মের পুনরাবৃত্তি করতে চাইবে। কারণ গত বার রয়্যালস দুটি ম্যাচেই সিএসকের বিরুদ্ধে জয়লাভ করেছিল।
ম্যাচটির লাইভ স্ট্রিমিং তথ্য:
**ম্যাচটি হবে গুয়াহাটির বারসাপাড়ার এসিএ স্টেডিয়ামে।
**ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে।
**ম্যাচের টস হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
স্কোয়াড:
আরআর:
রিয়ান পরাগ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণোই, জোফরা আর্চার, শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরেরা, তুষার দেশপান্ডে, কোয়ানা মাফাকা, অ্যাডাম মিলনে, দাসুন শানাকা, সন্দীপ শর্মা, শুল্ক বুরবুর, কেয়ানা মাফাকা। দুবে, রবি সিং, আমান রাও পেরালা, যুধবীর সিং চরক, সুশান্ত মিশ্র, যশ রাজ পুনিয়া, ভিগেশ পুথুর, ব্রিজেশ শর্মা।
সিএসকে:
রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), এমএস ধোনি, সঞ্জু স্যামসন, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, আয়ুশ মাত্রে, উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, নুর আহমেদ, ম্যাট হেনরি, জেমি ওভারটন, আকেল হোসেইন, জাক ফাউলকেস, খলিল আহমেদ, আনশুল কামবোজ, সরফরাজ খান, আশরাশ খান, মুশফিক খান চৌধুরী, স্পেন্সার জনসন, গুরজাপনীত সিং, ম্যাথিউ শর্ট, শ্রেয়াস গোপাল, রাহুল চাহার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি