সোমবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ৩০ মার্চ (হি.স.): আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্ব
আবহাওয়া


কলকাতা, ৩০ মার্চ (হি.স.): আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়াও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এর পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গে সোমবার এবং বুধবার হলুদ সতর্কতা এবং মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবারও উত্তরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। একই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই পাঁচ জেলায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande