
বালুরঘাট, ৩১ মার্চ (হি.স.): নির্বাচনী প্রচারে বালুরঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপিকে। পাশাপাশি আবারও অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘জনবিরোধী সরকার বিজেপি। এসআইআর-এর নামে আতঙ্ক ছড়িয়েছে। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা করছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে বাাংলার বিভিন্ন প্রান্তে ভোটার ঢোকাচ্ছে। কাল কমিশনে গিয়ে অভিযোগ জানাই। আজও জানতে পারলাম বিহার থেকে মেদিনীপুরে লোক ঢোকাচ্ছে। ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বিজেপি।
নাম না করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারকে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন,‘ডবল ইঞ্জিন সরকারের সব থেকে বড় ভুক্তভোগী বালুরঘাট। এর থেকে বেশি কেউ ডবল ইঞ্জিনের স্বাদ পায়নি। পাঁচ বছরেরও বেশি এখানকার সাংসদ বিজেপির। বিধায়কও বিজেপির। তবু ১০ পয়সার বাড়তি কোনও অনুদান আনেনি। পথশ্রীতে কত রাস্তা বানানো হয়েছে দেখুন আর ওদের বলুন রিপোর্ট কার্ড আনতে। সাতবছর থেকেও কোনও কাজ করেননি বিজেপি সাংসদ।’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ