রাস্তায় জল জমে ‘দুয়ারে পুকুর’, দুর্গাপুরে প্রচারে তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থী
দুর্গাপুর, ৩১ মার্চ (হি.স.): অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে তৈরি হচ্ছে ছোটখাটো জলাশয়—এই সমস্যাকে সামনে রেখে নির্বাচনী প্রচারে তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমকে তীব্র আক্রমণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। মঙ্গলবার নগর নিগমের
রাস্তায় জল জমে ‘দুয়ারে পুকুর’, দুর্গাপুরে প্রচারে তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থী


দুর্গাপুর, ৩১ মার্চ (হি.স.): অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে তৈরি হচ্ছে ছোটখাটো জলাশয়—এই সমস্যাকে সামনে রেখে নির্বাচনী প্রচারে তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমকে তীব্র আক্রমণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই।

মঙ্গলবার নগর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজার এলাকায় প্রচারে গিয়ে তিনি স্থানীয় মানুষের দুর্ভোগের কথা শোনেন। অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে ব্যবসা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দোকানদারদের দাবি, জল জমার কারণে ক্রেতা কমে যাচ্ছে, চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

এই প্রেক্ষিতে লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, “দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন নির্বাচন হয়নি। মানুষের সমস্যা বাড়ছে। আমরা ক্ষমতায় এলে দু’মাসের মধ্যে পুর নির্বাচন হবে এবং সব রাস্তা সংস্কার করে ঝকঝকে করে দেওয়া হবে।”

অন্যদিকে, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব পাল্টা জানান, “ডিটিপিএস সম্প্রসারণের কাজের জন্য কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নাগরিকদের সমস্যা কমাতে নগর নিগম নিয়মিত কাজ করছে। বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে।”

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর শিল্পাঞ্চলে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী। পায়ে হেঁটে এলাকা পরিদর্শন করে তিনি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন এবং পরিবর্তনের বার্তা দিচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande