ভোটের প্রচারে নেমে পড়লেন অধীর, জনসংযোগে কংগ্রেস নেতা
বহরমপুর, ৩১ মার্চ (হি.স.): ভোটের প্রচারে নেমে পড়লেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বহরমপুরে ভোটের প্রচার করেন অধীর। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্র
ভোটের প্রচারে নেমে পড়লেন অধীর, জনসংযোগে কংগ্রেস নেতা


বহরমপুর, ৩১ মার্চ (হি.স.): ভোটের প্রচারে নেমে পড়লেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বহরমপুরে ভোটের প্রচার করেন অধীর। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা ভোটে পরাজয়ের পর এ বার রাজ্য রাজনীতির ময়দানে নতুন করে লড়াই শুরু করতে চলেছেন তিনি।

গত রবিবার কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বহরমপুরের প্রার্থী হিসেবে অধীরের নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে কংগ্রেসের মুখ ছিলেন অধীর। ফলে তাঁর এই প্রত্যাবর্তনে দলীয় শিবিরে খুশির আবহ। হাতে সময় বেশি নেই। তাই মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়লেন অধীর। তিনি বলেন, আমাদের অবশ্যই মানুষের সঙ্গে দেখা করতে হবে। এটাই নির্বাচনের নিয়ম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande