খুনের শিকার পরিবারের পাশে মন্ত্রী অনিল রাজভর, সবরকম সাহায্যের আশ্বাস
বরাবাঁকি, ৩১ মার্চ (হি.স.): নির্মম খুনের ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ালেন উত্তর প্রদেশের শ্রম ও পরিষেবা নিয়োগ দফতরের মন্ত্রী অনিল রাজভর। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার দারিয়াবাদ থানার অন্তর্গত এলাকার বেহটা গ্রামে। তিনি মৃত বাবলু র
খুনের শিকার পরিবারের পাশে মন্ত্রী অনিল রাজভর, সবরকম সাহায্যের আশ্বাস


বরাবাঁকি, ৩১ মার্চ (হি.স.): নির্মম খুনের ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ালেন উত্তর প্রদেশের শ্রম ও পরিষেবা নিয়োগ দফতরের মন্ত্রী অনিল রাজভর। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার দারিয়াবাদ থানার অন্তর্গত এলাকার বেহটা গ্রামে। তিনি মৃত বাবলু রাজভরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর শোকপ্রকাশ করেন।

উল্লেখ্য, বিগত দু’দিন আগে বরফ বিক্রি করতে গিয়ে নৈপুরা মাজরা পারসাওয়াল এলাকায় বাবলু রাজভরকে শংকর যাদব নামে এক ব্যক্তি গলা কেটে খুন করে বলে অভিযোগ। এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

মন্ত্রী অনিল রাজভর মৃতের স্ত্রী, মা, বাবা ও শ্বশুরের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। তিনি জানান, এই দুঃসময়ে সরকার ও প্রশাসন সম্পূর্ণভাবে পরিবারের পাশে রয়েছে। ঘটনাস্থলেই তিনি আর্থিক সহায়তা প্রদান করেন এবং আশ্বাস দেন, মৃতের সন্তানের শিক্ষা, ভরণপোষণ ও অন্যান্য প্রয়োজনীয় দায়িত্ব সরকার নেবে। তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনওভাবেই দোষীদের রেহাই দেওয়া হবে না। প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সব সরকারি সুবিধা দেওয়া হয় এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande