ভোটের আগে উত্তপ্ত গোঘাটের পশ্চিমপাড়া, ভোটার তালিকা ঘিরে বিক্ষোভ
আরামবাগ, ৩১ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলে ভোটার তালিকা ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, একাধিক বুথে প্রায় ২২০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্
উত্তেজিত জনতার  বিক্ষোভ


আরামবাগ, ৩১ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলে ভোটার তালিকা ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, একাধিক বুথে প্রায় ২২০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট ১২টি বুথের মধ্যে ইতিমধ্যেই ৮টি বুথের তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকাতেই বহু ভোটারের নাম না থাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ উঠেছে, SIR তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। মহিলা ও পুরুষেরা ঝাঁটা ও জুতো হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, “কেন নাম কাটা হল, তার জবাব দিতে হবে।” বাসিন্দাদের অভিযোগ, কোনও পূর্বসূচনা ছাড়াই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। বহু বছর ধরে ভোট দেওয়ার পর হঠাৎ নাম না থাকায় আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় একটি হেল্প ডেস্ক খোলা হয়। সেখানে ক্ষতিগ্রস্ত ভোটারদের ফর্ম দেওয়া হচ্ছে, যাতে তাঁরা নির্বাচন কমিশনের কাছে পুনরায় আবেদন করতে পারেন। তৃণমূলের দাবি, সকলের নাম পুনরায় তালিকাভুক্ত করার জন্য তাঁরা উদ্যোগী।

অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই হেল্প ডেস্ক প্রকৃত সমস্যার সমাধান নয়, বরং নজর ঘোরানোর চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ভোটের আগে এমন পরিস্থিতি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande