পলাশীতে স্কুল ভ্যানে ধাক্কা ডাম্পারের, পড়ুয়া-সহ আহত ১৫ জন
মুর্শিদাবাদ, ৩১ মার্চ (হি.স.): নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তে পলাশীতে স্কুল ভ্যানে ধাক্কা ডাম্পারের। মঙ্গলবার সকালে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি নদিয়া জেলার কালীগঞ্জ থানার পলাশির মধ্
পলাশীতে স্কুল ভ্যানে ধাক্কা ডাম্পারের, পড়ুয়া-সহ আহত ১৫ জন


মুর্শিদাবাদ, ৩১ মার্চ (হি.স.): নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তে পলাশীতে স্কুল ভ্যানে ধাক্কা ডাম্পারের। মঙ্গলবার সকালে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি নদিয়া জেলার কালীগঞ্জ থানার পলাশির মধ্যে পড়ে। আহতদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গুরুতর জখম হয়ে গাড়ির চালকও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ দিকে ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খায় পুলিশ। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি শুরু হয়। যদিও এ নিয়ে এখনও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রতিদিনের মতো মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকার পড়ুয়ারা একটি ম্যাজিক ভ্যানে চড়ে স্কুলে যাচ্ছিল। সেই সময়ে একটি ডাম্পার গাড়ি স্কুল ভ্যানের সামনে আচমকা দাঁড়িয়ে পড়ে। স্কুল ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। চালক-সহ ১৫ জন গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় পলাশী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তিন জন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের স্থানান্তরিত করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande