রাজস্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতি ফসলের , কমল তাপমাত্রা
জয়পুর, ৩১ মার্চ (হি.স.): সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানে হঠাৎ আবহাওয়ার বড় পরিবর্তন দেখা দিয়েছে। রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির দাপটে যেমন গরম থেকে স্বস্তি মিলেছে, তেমনই উদ্বেগ বেড়েছে কৃষকদের। আবহাওয়া দফতর জানিয়েছে, ম
রাজস্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতি ফসলের , কমল তাপমাত্রা


জয়পুর, ৩১ মার্চ (হি.স.): সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানে হঠাৎ আবহাওয়ার বড় পরিবর্তন দেখা দিয়েছে। রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির দাপটে যেমন গরম থেকে স্বস্তি মিলেছে, তেমনই উদ্বেগ বেড়েছে কৃষকদের।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সিকার, ঝুনঝুনু-সহ সাতটি জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এই আবহাওয়ার প্রভাব থাকতে পারে। নাগৌর, দিদওয়ানা-কুচামান এবং কোটা জেলায় শিলাবৃষ্টির ফলে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নাগৌরের দেগানা, ধনরি কালান ও আশপাশের এলাকায় ইসপগুল-সহ একাধিক ফসল নষ্ট হয়েছে। মাকরানা এবং গাছিপুরা এলাকাতেও ক্ষতির খবর মিলেছে। প্রশাসন ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। জয়পুর, সিকার, চুরু, ঝুনঝুনু, আলওয়ার এবং কোটা-সহ একাধিক শহরে দিনের তাপমাত্রা কমেছে। আবহাওয়া দফতরের মতে, এপ্রিলের শুরুতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই আবহাওয়া ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং তারপর আবার তাপমাত্রা বাড়তে পারে। একদিকে গরম থেকে স্বস্তি মিললেও, শিলাবৃষ্টিতে কৃষকদের পরিশ্রমে বড় ধাক্কা লেগেছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও কৃষি দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande