এসআইআর ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয় : শমীক ভট্টাচার্য
কলকাতা, ৩১ মার্চ (হি.স.) : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে নাকি ফর্ম ৬ জমা দিতে এসেছিলেন এক যুবক। তাঁকে ‘হাতে নাতে ধরে ফেলা হয়’। এমনই অভিযোগ তুলে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। আবার নির্বাচন কমিশনের দিকে আঙুল
এসআইআর ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয় : শমীক ভট্টাচার্য


কলকাতা, ৩১ মার্চ (হি.স.) : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে নাকি ফর্ম ৬ জমা দিতে এসেছিলেন এক যুবক। তাঁকে ‘হাতে নাতে ধরে ফেলা হয়’। এমনই অভিযোগ তুলে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। আবার নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এসআইআর ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়।

মঙ্গলবার শমীক বলেন, আপনারা (তৃণমূল) যত খুশি অভিযোগ করুন, সুপ্রিম কোর্টে যান - এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমাদের দাখিল করা ফর্ম ৭ গুরুত্ব সহকারে দেখা উচিত। এসআইআর ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে না। এসআইআর না হলে, ভোটও নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande