
বহরমপুর, ৩১ মার্চ (হি.স.): বহরমপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার প্রচার করলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। এদিন নির্বাচনী প্রচারের সময় ইউসুফ পাঠান বলেন, নাড়ুগোপাল এখানকার একজন সুপরিচিত নেতা। তিনি এখানে সবসময় ভালোভাবে কাজ করেছেন। তিনি মানুষের মাঝে যান। তাঁর কাজ দেখতে ভালো লাগে। আমরা চাই এবার তিনি জিতুন।
এখান থেকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, শুভকামনা। আমি তাঁকে আমার শুভেচ্ছা জানাই। তিনি একজন প্রবীণ নেতা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সবারই আছে। কিন্তু নাড়ু গোপাল এখানে সত্যিই খুব ভালোভাবে কাজ করেছেন। এসআইআর থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। দিদি এর জন্য লড়ছেন। তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এখানকার মানুষের জন্য লড়াই করেছেন। তিনি তাদের জন্য লড়াই চালিয়ে যাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ