(আপডেট) তালিকায় নাম বিবেচনাধীন, উস্থিতে অস্বাভাবিক মৃত্যু যুবকের
দক্ষিণ ২৪ পরগনা, ৪ মার্চ (হি.স.): এসআইআর তালিকায় নামের পাশে বিবেচনাধীন লেখা, আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ এক যুবকের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার ঘোলা নোয়াপাড়া এলাকার। মৃত যুবকের নাম রফিক আলী গাজী (৩৯)। স্থানীয় ও পুলিশ
(আপডেট) তালিকায় নাম বিবেচনাধীন, উস্থিতে অস্বাভাবিক মৃত্যু যুবকের


দক্ষিণ ২৪ পরগনা, ৪ মার্চ (হি.স.): এসআইআর তালিকায় নামের পাশে বিবেচনাধীন লেখা, আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ এক যুবকের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার ঘোলা নোয়াপাড়া এলাকার। মৃত যুবকের নাম রফিক আলী গাজী (৩৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এস আই আর প্রক্রিয়ায় ভোটার তালিকায় নামের পাশে বিবেচনাধীন থাকায় আতঙ্কে মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন রফিক। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এসআইআর এর তালিকায় তাঁর নাম বিবেচনাধীন থাকায় বেশ কয়েকদিন ধরে চিন্তিত ছিলেন রফিক আলী গাজী। গত কয়েকদিন ধরে এ নিয়ে মনমরাও ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন রফিক। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উস্থি থানায় অভিযোগ দায়ের করেন মৃত রফিক আলী গাজীর পরিবারের লোকজন।

এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় মৃতের পরিবারের পাশে থাকার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, মৃত রফিক আলী গাজীর মৃতদেহ নিয়ে বুধবার দুপুরে উস্থিতে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande