হোলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৪ মার্চ (হি. স.) : বুধবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে হোলি| দোলের মতো হোলির দিনেও শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বুধবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, শুভ হোলি। এই রঙিন উৎসব যেন প্রতিটি ঘর
হোলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ৪ মার্চ (হি. স.) : বুধবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে হোলি| দোলের মতো হোলির দিনেও শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বুধবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, শুভ হোলি। এই রঙিন উৎসব যেন প্রতিটি ঘরে আনন্দ ও রঙে ভরিয়ে তোলে। ইংরেজি এবং হিন্দি ভাষায় এই বার্তা লিখেছেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার দোলের দিনও শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পাশাপাশি, ওই দিন শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস ও গৌর পূর্ণিমা উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী|

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande