দোলে মত্ত ও অভব্য আচরণের দায়ে ৩৩০ জন গ্রেফতার
কলকাতা, ৪ মার্চ, (হি.স.): দোলের দিন অভব্য আচরণ এবং মত্ত অবস্থায় ঘোরাফেরা, ঝামেলার অভিযোগে ৩৩০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার লালবাজার সূত্রে এ খবর জানা গিয়েছে। সূত্রের খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল থেকে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব
দোলে মত্ত ও অভব্য আচরণের দায়ে ৩৩০ জন গ্রেফতার


কলকাতা, ৪ মার্চ, (হি.স.): দোলের দিন অভব্য আচরণ এবং মত্ত অবস্থায় ঘোরাফেরা, ঝামেলার অভিযোগে ৩৩০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার লালবাজার সূত্রে এ খবর জানা গিয়েছে।

সূত্রের খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল থেকে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং থেকে শুরু করে বাড়ানো হয় টহলদারি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারির ঘটনা ঘটেছ।

পাশাপাশি ২৫ লিটার মদও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু দোল নয়, বুধবার হোলিতেও সকাল থেকে কলকাতা পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।

লালবাজারের দাবি, হোলির দিন রাস্তায় হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড রাখা হয়। ৬২টি পিসিআর ভ্যান ও সঙ্গে কুইক রেসপন্স টিম শহরজুড়ে টহল দেয়। প্রত্যেকটি থানা এলাকার অপরিসর রাস্তাগুলিতে টহল দেয় পুলিশের বাইক। রং মেখে যাতে মত্ত অবস্থায় কেউ গঙ্গা বা জলাশয়ে স্নান করতে না নামেন, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছে পুলিশ।

মঙ্গলবার থেকেই কলকাতার ৬৬টি গঙ্গা ও বিভিন্ন জলাশয়ের ঘাটে পুলিশের বিশেষ নিরাপত্তা ছিল। তার মধ্যে অন্তত ২৪টি ঘাটে মোতায়েন করা হয় কলকাতা পুলিশের আপৎকালীন বাহিনী (ডিএমজি)।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande