রেল-কর্মচারীদের কল্যাণে সিনিয়র ইনস্টিটিউটকে বিশ্বমানের সুবিধায় উন্নীত এনএফ রেলওয়ের
গুয়াহাটি, ৪ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কর্মচারী এবং তাঁদের পরিবারের সুবিধার্থে মালিগাঁওয়ে অবস্থিত সিনিয়র ইনস্টিটিউটকে বিশ্বমানের সুযোগ-সুবিধায় উন্নীত করা হয়েছে। সংস্কারকৃত ও পুনর্নির্মিত প্রতিষ্ঠানটির নামকরণ অসমের সর্বকনিষ্ঠ স্বাধ
অত্যাধুনিক সুযোগ-সুবিধাগুলির উদ্বোধন করছেন এনএফ রেলের জিএম চেতনকুমার শ্রীবাস্তব


গুয়াহাটি, ৪ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কর্মচারী এবং তাঁদের পরিবারের সুবিধার্থে মালিগাঁওয়ে অবস্থিত সিনিয়র ইনস্টিটিউটকে বিশ্বমানের সুযোগ-সুবিধায় উন্নীত করা হয়েছে। সংস্কারকৃত ও পুনর্নির্মিত প্রতিষ্ঠানটির নামকরণ অসমের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী কনকলতা বরুয়ার নামে ‘কনকলতা ভবন’ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। অত্যাধুনিক সুযোগ-সুবিধাগুলি রেলওয়ে কর্মীদের বিভিন্ন সামাজিক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মর্যাদাপূর্ণ এবং সুসজ্জিত পরিবেশে উদযাপন করতে সক্ষম করবে।

আজ বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়ে আরও জানান, ক্যাম্পাসের মধ্যে একটি কমিউনিটি হল সংস্কার করে বিষ্ণু প্রসাদ রাভার নামে উৎসর্গ করা হয়েছে। বিষ্ণু প্রসাদ রাভা অসমের একজন কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর শিল্প, সংগীত এবং সমাজ সংস্কারে অপরিসীম অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। কমিউনিটি হল-এ সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সামাজিক কার্যকলাপের জন্য ব্যবস্থা থাকবে। এটি রেল কর্মচারী এবং তাদের পরিবারের জন্য একটি বিশেষ স্থান হবে।

এছাড়া, এটি শিশুদের জন্য একটি সুরক্ষিত এবং মজাদার বিনোদনের জন্য ভবন ক্যাম্পাসের ভেতরে ‘নাহর উদ্যান’ নামে শিশুদের খেলার জায়গা তৈরি করা হয়েছে। এই পদক্ষেপটি কর্মচারীদের কল্যাণের প্রতি রেলওয়ের সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়, যার ফরে এটি নিশ্চিত হয় যে পরিবারের সদস্যরাও উন্নত পরিকাঠামো এবং কমিউনিটি সুযোগ-সুবিধা থেকে উপকৃত হবেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব গতকাল (৩ মার্চ) আপগ্রেডেড সুবিধাগুলির উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে জেনারেল ম্যানেজার বলেন, কর্মচারীদের কল্যাণ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। উন্নত পরিকাঠামো এবং উন্নত সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে ইনস্টিটিউট, হাসপাতাল এবং সংস্কারকৃত স্কুল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande