
দক্ষিণ ২৪ পরগনা, ৪ মার্চ (হি.স.): মৃত রফিক আলি গাজীর মৃতদেহ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বুধবার পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন থাকায় আতঙ্কে রফিক আত্মঘাতী হয় বলে অভিযোগ। মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূলের কো-অর্ডিনেটর সামিম আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়। উস্তির ৩ মাথা মোড়ে মৃতদেহ নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে এলাকা।
হিন্দুস্থান সমাচার / সংবাদ