
হাওড়া, ৪ মার্চ (হি.স.): হাওড়ায় শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটের কাছে হোলির দিন অশান্তির জেরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এলাকায় আসে বি গার্ডেন থানার পুলিশ। অভিযোগ, হোলির দিন গাড়ির নীচে বসে মদ খাচ্ছিলেন কয়েকজন। ড্রাইভার না দেখে গাড়ি চালিয়ে দেন, তার জেরে একজনের হাতে চোট লাগে। এরপর স্থানীয় কয়েকজন ড্রাইভারকে মারধর করতে যায়। তখন গাড়ি নিয়ে পালান ওই ড্রাইভার। এর পরে স্থানীয়রা এলাকার কয়েকটি গাড়ি ভাঙচুর শুরু করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ