গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত দুই ভাই, আহত এক
ভোপাল, ৪ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উজ্জয়িনী-ঝালাওয়ার জাতীয় সড়ক ৫৫২জি-তে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, অন্য এক যুবক আহত হয়েছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই যুবকের নাম দ
গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত দুই ভাই, আহত এক


ভোপাল, ৪ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উজ্জয়িনী-ঝালাওয়ার জাতীয় সড়ক ৫৫২জি-তে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, অন্য এক যুবক আহত হয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই যুবকের নাম দশরথ চৌহান (২৪) এবং প্রধান চৌহান (১৯)। তারা উভয়ই আগর মালওয়া জেলার সুসনের থানার শ্যামপুরা গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে দুই ভাই। তারা উজ্জয়িনীর একটি দোকানে কাজ করত। মঙ্গলবার রাতে হোলি উৎসব উদযাপন করে তারা গভীর রাতে বাড়ি ফিরছিল। সুসনের কাতানের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা দেয়। তারা গুরুতর ভাবে আহত হয়। গাড়ির চালকও আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এক পুলিশ আধিকারিক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত গাড়ি চালককে গাড়ি-সহ গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande