দুর্গাপুরে হোলিতে পুকুরে স্নানে নেমে তলিয়ে মৃত দুই
দুর্গাপুর, ৪ মার্চ (হি.স.): হোলিতে রং খেলে স্নান করতে নেমে পুকুরে তলিয়ে মৃত্যু হল দুই যুবকের। বুধবার মর্মান্তিক ঘটনা ঘটেছে দুর্গাপুর থানার আমরাই গ্রাম এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত দুই যুবকের নাম বিশাল সিং ও দেব দত্ত গোঁসাই। দুজনের বাড়ি আমরা
দুর্গাপুরে হোলিতে পুকুরে স্নানে নেমে তলিয়ে মৃত দুই


দুর্গাপুর, ৪ মার্চ (হি.স.): হোলিতে রং খেলে স্নান করতে নেমে পুকুরে তলিয়ে মৃত্যু হল দুই যুবকের। বুধবার মর্মান্তিক ঘটনা ঘটেছে দুর্গাপুর থানার আমরাই গ্রাম এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত দুই যুবকের নাম বিশাল সিং ও দেব দত্ত গোঁসাই। দুজনের বাড়ি আমরাইয়ের ঋষি অরবিন্দ নগরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকে রং খেলায় ব্যস্ত ছিল যুবকরা। দুপুরে জনা দশেক যুবক একসঙ্গে আমরাই গ্রামে একটি পুকুরে স্নান করতে নামে। সাঁতার না জানায় তলিয়ে যায় ওই দুজন। অন্য যুবকরা উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। খবর চাউর হতেই আশপাশের লোকজন জড়ো হয়। তড়িঘড়ি তাদের খুঁজতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। হোলির দিন এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande