
শেওড়াফুলি, ৫ মার্চ (হি.স.) : শেওড়াফুলি স্টেশন চত্বরে ভয়াবহ আগুন। স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আগুন লাগে। আগুন নেভানোর কাজ করে দমকল। বৃহস্পতিবার শেওড়াফুলি স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আবর্জনার স্তুপে আগুন লাগে। শুকনো আগাছায় আগুন ভয়াবহ রূপ নেয়। প্ল্যাটফর্মে থাকা শৌচালয়ের পাশে এই আগুন লেগেছে। বিজ্ঞাপনের হোর্ডিংয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে জিআরপি আরপিএফ হাজির হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। যেখানে আগুন লাগে, তার পাশেই শৌচালয়। ভয় পেয়ে যান যাত্রীরা। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরাও ছোটাছুটি শুরু করেন। প্ল্যাটফর্মের ধারে থাকা বিজ্ঞাপনের একটি হোর্ডিংয়েও আগুন ধরে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ