মিজোরামে উদ্ধার প্রায় ৩১ কোটি টাকার মেথ ও হেরোইন, গ্রেফতার এক মায়ানমারিজ সহ চার
আইজল, ৫ মাৰ্চ (হি.স.) : মিজোরামের ভারত–মায়ানমার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো মিজোরাম এবং মিজোরাম স্টেট এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগের যৌথ সমন্বয়ে পরিচালিত তিনটি পৃথক অভিযানে প্ৰায়
মিজোরামে উদ্ধার প্রায় ৩১ কোটি টাকার মাদক


আইজল, ৫ মাৰ্চ (হি.স.) : মিজোরামের ভারত–মায়ানমার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো মিজোরাম এবং মিজোরাম স্টেট এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগের যৌথ সমন্বয়ে পরিচালিত তিনটি পৃথক অভিযানে প্ৰায় ৩১ কোটি টাকার মাদকদ্ৰব্য মেথামফেটামিন এবং হেরোইন বাজেয়াপ্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র এক আধিকারিক সূত্র জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে মিজোরামের আন্তর্জাতিক সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মোট ৩৬.৪৩৪ কিলোগ্রাম মেথামফেটামিন এবং ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি টাকা বলে জানিয়েছেন আধিকারিক।

আধিকারিকটি জানান, মায়ানমার এবং উত্তরপূর্ব ভারতের মধ্যে বিদ্যমান ছিদ্রযুক্ত সীমান্তপথ দিয়ে মাদক পাচারের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে মাদক পাচারকারীদের সুবিধাজনক একাধিক স্থানে একযোগে তালাশি অভিযান চালিয়েছিল তিনটি সংস্থার দল।

অভিযানে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্ৰেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মায়ানমারের নাগরিক রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মিজোরাম দিয়ে ভারতে প্রবেশের পর এই মাদকদ্রব্য দেশের অন্যান্য অংশে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্র এবং সীমান্তের ওপারের যোগাযোগগুলো শনাক্ত করার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande