
বাঁকুড়া, ৫ মার্চ (হি.স.) : ইরানে মার্কিন-ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা থেকে আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে যুদ্ধ উন্মাদনার পরিবেশ তৈরি করার অভিযোগ তোলা হয়।
বক্তারা বলেন, প্যালেস্তাইন ও গাজা ভূখণ্ডে নারী-শিশুসহ বহু মানুষের প্রাণহানির পর একই ধরনের হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমাবর্ষণের ঘটনায় বহু শিশুর মৃত্যু হয়েছে বলেও সভা থেকে দাবি করা হয় এবং এ ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়। এছাড়াও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান নিয়েও সভা থেকে প্রশ্ন তোলা হয়।
দেবল দত্তের যুদ্ধবিরোধী গানের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় বক্তব্য রাখেন এআইপিএসও-র বাঁকুড়া জেলা প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক প্রতীপ মুখার্জী ও ভাস্কর সিংহ, সভাপতিমণ্ডলীর সদস্য বাবলু ব্যানার্জী এবং উপদেষ্টা সুনীল পাত্র। উপস্থিত ছিলেন কৃষক নেতা ষড়ানন পান্ডে, শ্রমিক নেতা তপন দাসসহ অন্যান্যরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট