খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিষ্ণুপুরে মানববন্ধন
বাঁকুড়া, ৫ মার্চ (হি. স.) : খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিষ্ণুপুর শহরের চকবাজার এলাকায় নাগরিক মঞ্চের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের দাবি, এসআইআর-এর নামে সংখ্যালঘু, দলিত, জনজাতি সহ সমাজের ব
খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিষ্ণুপুরে মানববন্ধন


বাঁকুড়া, ৫ মার্চ (হি. স.) : খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিষ্ণুপুর শহরের চকবাজার এলাকায় নাগরিক মঞ্চের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের দাবি, এসআইআর-এর নামে সংখ্যালঘু, দলিত, জনজাতি সহ সমাজের বিভিন্ন স্তরের গরিব ও খেটে খাওয়া মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতেই এই মানববন্ধনের ডাক দেওয়া হয়।

নাগরিক মঞ্চের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং বিষয়টি বিচারাধীন থাকা বহু নাগরিক অংশ নেন। তাঁদের সমর্থনে ভোটার তালিকায় নাম থাকা বহু মানুষও মানববন্ধনে শামিল হন।

কর্মসূচির শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসআইআর-এর মাধ্যমে কোনও নাগরিককে বেনাগরিক করা যাবে না এবং সাংবিধানিক অধিকার হরণ করে কাউকে ডি-ভোটার ঘোষণা করার প্রতিবাদে ভবিষ্যতেও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। নাগরিক মঞ্চের আহ্বায়ক মণ্ডলীর পক্ষে তিতাস গুপ্ত বলেন, ধর্ম-বর্ণ বা দল-মত নির্বিশেষে সকলের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে তাঁরা নেমেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande