নাবালিকা পরিচারিকাকে খুনের অভিযোগ, বিক্ষোভ বীরভূমে
বীরভূম, ৬ মার্চ (হি.স.): এক নাবালিকাকে খুন করার অভিযোগ উঠল বীরভূমের একটি থানা এলাকার দু''জন বাসিন্দার বিরুদ্ধে। শুক্রবার সকালে এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, একটি বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কর্মরত ছি
নাবালিকা পরিচারিকাকে খুনের অভিযোগ, বিক্ষোভ বীরভূমে


বীরভূম, ৬ মার্চ (হি.স.): এক নাবালিকাকে খুন করার অভিযোগ উঠল বীরভূমের একটি থানা এলাকার দু'জন বাসিন্দার বিরুদ্ধে। শুক্রবার সকালে এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, একটি বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কর্মরত ছিল ওই নাবালিকা। অভিযোগ, নাবালিকার দেহ একটি গুদাম থেকে উদ্ধার হয়। ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ক্ষোভেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে আসে পুলিশ।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রথমে শুক্রবার সকালে পথ অবরোধ করেন ওই নাবালিকা পরিচারিকার পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। পরে অবরোধ উঠে যায়। এরপর থানার সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande