ওড়িশার মুন্ডলিতে সিআইএসএফ-এর ৫৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন অমিত শাহ
নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুক্রবার ওড়িশার মুন্ডলিতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ৫৭-তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছ
ওড়িশার মুন্ডলিতে সিআইএসএফ-এর ৫৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন অমিত শাহ


নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুক্রবার ওড়িশার মুন্ডলিতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ৫৭-তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, অমিত শাহ ভুবনেশ্বরে জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ট্রানজিট ক্যাম্পাসটিও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগার এর ভূমি পূজাও করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা উপাচার্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

পুলিশি পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে অমিত শাহ ভার্চুয়ালি বেশ কয়েকটি পুলিশ স্টেশন এর ভবন-সহ অন্যান্য সুযোগ-সুবিধার সূচনা করবেন। এছাড়াও, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর এবং রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। রাজ্যে ফরেনসিক এবং তদন্ত পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়-এর ভুবনেশ্বর ক্যাম্পাসকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওড়িশা সরকারের ৪০ একর জমিতে এই স্থায়ী ক্যাম্পাসটি ফরেনসিক ক্ষেত্রে এবং তদন্তের জন্য একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande