শনিবার আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার (৭ মার্চ) দার্জিলিং-এ নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। আন্তর্জাতিক সাঁওতাল পরিষদ এই সম্মেলনের আয়োজন করেছে। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে এই বিষয়ে জানা গেছে| উল্লেখ্য, রাষ্ট্র
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার (৭ মার্চ) দার্জিলিং-এ নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। আন্তর্জাতিক সাঁওতাল পরিষদ এই সম্মেলনের আয়োজন করেছে। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে এই বিষয়ে জানা গেছে|

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুক্রবার ও শনিবার (৬ ও ৭ মার্চ) দু'দিন পশ্চিমবঙ্গ সফরের কথা ছিল। প্রথমে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছিল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার (৬ মার্চ) দার্জিলিংয়ে দার্জিলিং হিল ফেস্টিভ্যাল-এর উদ্বোধনের পাশাপাশি বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে দার্জিলিং-এর লোক ভবনে রুটস অ্যান্ড রিদমস শীর্ষক একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন। এই দিনেই রাষ্ট্রপতি খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মহিলাদের নেতৃত্ব ও ক্ষমতায়ন সম্পর্কিত এক উন্নয়নমূলক কর্মসূচির প্ল্যাটিনাম জয়ন্তীর ভার্চুয়াল উদ্বোধন করবেন।

তবে রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে শুক্রবার তাঁর পশ্চিমবঙ্গ সফর প্রসঙ্গে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার দার্জিলিং-এ নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande