রায়মাটাং চা বাগানে রাস্তার ধারে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
আলিপুরদুয়ার, ৬ মার্চ (হি. স.):- কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে রাস্তার ধারে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে চা বাগানে যাওয়ার রাস্তার ধারে একটি পূর্ণবয়স্ক চ
মৃত চিতাবাঘ


আলিপুরদুয়ার, ৬ মার্চ (হি. স.):- কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে রাস্তার ধারে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে চা বাগানে যাওয়ার রাস্তার ধারে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন বাসিন্দা। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন।প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, কোনও দ্রুতগতির গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।বন দফতর সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই চিতাবাঘটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের আনাগোনা নতুন নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রায়ই বন্যপ্রাণী খাবারের খোঁজে লোকালয়ের কাছাকাছি চলে আসে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande