
যশপুর, ৬ মার্চ (হি. স.) : ছত্তিশগড়ের যশপুর জেলায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারদেগা থেকে কুঙ্কুরি যাওয়ার পথে বাসটিতে ২৪ জনের বেশি যাত্রী ছিলেন। কারদেগা ফাঁড়ি এলাকার গোদা আম্বার গ্রামের কাছে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে কুনকুরি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য