
হুগলি, ৬ মার্চ (হি.স.): দেওয়াল লেখাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ডানকুনি থানার রঘুনাথপুর বাজারের কাছে দাসপাড়ায় প্রদীপ দাস নামে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সিপিএমের জেলা কমিটির এক সদস্য অভিযোগ করেছেন, সিপিএম কর্মী প্রদীপ দাসকে বেধড়ক মারধর করা হয়। চোখে ও হাতে আঘাত লাগে। তাঁকে প্রথমে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ অস্বীকার করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ