
কলকাতা, ৬ মার্চ (হি. স.): রাজারহাটের ঝালিগাছি এলাকায় শুক্রবার সকালে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক কিশোরের। তার নাম রোহিত বিশ্বাস। আঘাত লেগেছে তার দাদারও।
পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকাল ১১টা নাগাদ শিখরপুর থেকে ঝালিগাছির দিকে মোটরবাইকে যাচ্ছিল ওই দুই ভাই। ঝালিগাছি এলাকায় পিছন থেকে একটি ডাম্পার তাদের মোটরবাইকে ধাক্কা মারলে দুই ভাই ছিটকে পড়ে রাস্তায়। দ্রুত ছুটে যান স্থানীয়েরা। দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট ভাইকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ। সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই রাস্তায় লরি, ডাম্পারের বেপরোয়া চলাচল লেগেই রয়েছে। আগেও দুর্ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ