অনিল আম্বানির সংস্থার একাধিক দফতরে হানা ইডি-র
মুম্বই, ৬ মার্চ (হি.স.): অনিল আম্বানির সংস্থার একাধিক দফতরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ১০ থেকে ১২টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়। মুম্বই এবং হায়দরাবাদে অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকদের ১৫টি দল এ দিন সকাল থেকে অভি
অনিল আম্বানি


মুম্বই, ৬ মার্চ (হি.স.): অনিল আম্বানির সংস্থার একাধিক দফতরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ১০ থেকে ১২টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়। মুম্বই এবং হায়দরাবাদে অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকদের ১৫টি দল এ দিন সকাল থেকে অভিযান শুরু করে। ইডি সূত্রের দাবি, রিলায়্যান্স পাওয়ারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই এই অভিযান। অভিযানের এই স্থানগুলির মধ্যে সংস্থার একাধিক দফতর ছাড়াও রয়েছে, এই সংস্থার কর্মকর্তাদের ব্যক্তিগত বাসস্থান। অভিযানের সময় তদন্তকারী সংস্থা বিভিন্ন নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক উপকরণ বাজেয়াপ্ত করেছে বলে জানা যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande