দক্ষিণেশ্বরে পদযাত্রার মাধ্যমে পালিত হল অষ্টম বার্ষিক জনঔষধি উৎসব
কলকাতা, ৬ মার্চ (হি. স.):- অষ্টম বার্ষিক জনঔষধি উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে শুক্রবার পদযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে এই জনঔষধি উৎসব পালিত হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই উৎসবের ষষ্ঠ দিনে দক্ষিণেশ্বরে সচেতনতামূলক প
জন ঔষধি পদযাত্রা


কলকাতা, ৬ মার্চ (হি. স.):- অষ্টম বার্ষিক জনঔষধি উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে শুক্রবার পদযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে এই জনঔষধি উৎসব পালিত হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই উৎসবের ষষ্ঠ দিনে দক্ষিণেশ্বরে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়।এদিন দক্ষিণেশ্বর মেট্রো চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। সেখান থেকে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে লোকমাতা রানি রাসমণি স্কাইওয়াক প্রদক্ষিণ করেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন পিএমবিআই (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া)-র কলকাতার বরিষ্ঠ আধিকারিক শুভঙ্কর মণ্ডল-সহ অন্যান্যরা।পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জনঔষধি প্রকল্প সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এদিন শুভঙ্কর মণ্ডল বলেন, জনঔষধি প্রকল্পের মূল লক্ষ্য হল স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। অনেকের মধ্যে এখনও জনঔষধির ওষুধ নিয়ে অযথা ভয় রয়েছে।তিনি আরও জানান, এই ওষুধগুলি সম্পূর্ণ নিরাপদ এবং মান নিয়ন্ত্রণের নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই বাজারে আনা হয়। তাই সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে জনঔষধি সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande