খামেনেইকে হত্যার প্রতিবাদে বিক্ষোভের আশঙ্কা, কাশ্মীর উপত্যকায় সতর্ক প্রশাসন
শ্রীনগর, ৬ মার্চ (হি. স.) : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার প্রতিবাদে সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় শুক্রবার কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের গতিবিধিতে আরও কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, শুক্রবার জুম্মার নাম
খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের আশঙ্কা, কাশ্মীর উপত্যকায় কড়া নিষেধাজ্ঞা


শ্রীনগর, ৬ মার্চ (হি. স.) : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার প্রতিবাদে সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় শুক্রবার কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের গতিবিধিতে আরও কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনেইয়ের হত্যার প্রতিবাদে টানা ষষ্ঠ দিন উপত্যকার জনজীবন অস্থির হয়ে রয়েছে। সোমবার থেকেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নাগরিক সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং পরে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

বৈঠকের পর বিক্ষোভ কিছুটা কমলেও বিভিন্ন স্থানে এখনও চাপা উত্তেজনা রয়েছে। সরকার শনিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বিক্ষোভ রুখতে শ্রীনগর-সহ উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও সিআরপিএফের বিপুল বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে কাঁটাতার ও ব্যারিকেড বসানো হয়েছে। রবিবার রাতে শ্রীনগরের কেন্দ্রস্থল লালচকের চারপাশে ব্যারিকেড বসিয়ে এলাকা বন্ধ করে দেওয়া হয়। খামেনেইয়ের হত্যার প্রতিবাদে সেখানে ব্যাপক বিক্ষোভের পরই এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর কাশ্মীরে এত বড় আকারের বিক্ষোভ এই প্রথম বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande