মার্চের শুরুতেই মধ্যপ্রদেশে তীব্র গরম; তাপমাত্রা ৩৯ ডিগ্রি পার, চার দিনের মধ্যে ৪০ ছোঁয়ার আশঙ্কা
ভোপাল, ৬ মার্চ (হি. স.) : মার্চের শুরুতেই তীব্র গরমে পুড়ছে মধ্যপ্রদেশ। রাজ্যের একাধিক শহরে তাপমাত্রা ইতিমধ্যে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী চার দিনের মধ্যে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বৃহস্পত
মধ্যপ্রদেশে বাড়ছে গরম, পারদ ৩৭ ডিগ্রি পেরোল


ভোপাল, ৬ মার্চ (হি. স.) : মার্চের শুরুতেই তীব্র গরমে পুড়ছে মধ্যপ্রদেশ। রাজ্যের একাধিক শহরে তাপমাত্রা ইতিমধ্যে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী চার দিনের মধ্যে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

বৃহস্পতিবার নর্মদাপুরমে এই মরশুমে প্রথমবার তাপমাত্রা ৩৯ ডিগ্রির উপরে উঠে যায়। সাধারণত মার্চের দ্বিতীয়ার্ধে রাজ্যে তাপপ্রবাহ শুরু হলেও এ বছর মাসের শুরুতেই তাপমাত্রা দ্রুত বাড়ছে। বিগত দশ বছরের তুলনায় এবারে অনেক আগেই গরমের প্রকোপ শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

বর্তমানে গোয়ালিয়র, চম্বল ও সাগর বিভাগের শহরগুলিতে সবচেয়ে বেশি গরম পড়ছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার ইন্দোর, গোয়ালিয়র, উজ্জয়িনী ও জব্বলপুরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে ওঠে। ভোপালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। নর্মদাপুরমে রাজ্যের সবচেয়ে উষ্ণ শহর হিসেবে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, আগামী চার দিনের মধ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা আরও প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে মার্চের প্রথম পক্ষকালে অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। পাশাপাশি এ বছর এপ্রিল ও মে মাসে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande