কোচবিহারে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ
কোচবিহার, ৬ মার্চ (হি.স.): আত্মহত্যার চেষ্টা করা সামিনুর মিয়াঁর মৃত্যু হল। ভোটার তালিকায় বিবেচনাধীন হিসেবে ছিল তাঁর নাম| কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কোচবিহার এ
কোচবিহারে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ


কোচবিহার, ৬ মার্চ (হি.স.): আত্মহত্যার চেষ্টা করা সামিনুর মিয়াঁর মৃত্যু হল। ভোটার তালিকায় বিবেচনাধীন হিসেবে ছিল তাঁর নাম| কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কোচবিহার এমজেএন মেডিক্যালে মৃত্যু হয় সামিনুর মিয়াঁর। মৃতের এক আত্মীয় অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম বিবেচনাধীন থাকার কারণে উদ্বেগে বিষ পান করেছিলেন সামিনুর মিয়াঁ। হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। উল্লেখ্য, বুধবার সন্ধ্যা নাগাদ তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ| তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| ভোটার তালিকায় নাম বিবেচনাধীন থাকায় আত্মহত্যার ঘটনা বলে অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande